×

অর্থনীতি

আবারও শেয়ারবাজারে দরপতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ০৪:৪১ পিএম

আবারও শেয়ারবাজারে দরপতন
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বিনিয়োগের প্রভাবে টানা দুই কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকলেও সোমবার আবার দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএস্ই) সবকটি মূল্য সূচক কমেছে। সে সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মূল্য সূচকের পাশাপাশি এদিন শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। বিপরীতে দাম বেড়েছে ৭০টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৪৩টির। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে দুই হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ পয়েন্টে। বাজারে মূল্য সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪ কোটি ৩১ লাখ টাকা। এ নিয়ে টানা তিন কার্যদিবস ডিএসইতে লেনদেন কমলো। শেয়ারবাজারে এমন দরপতন ও লেনদেন খরা দেখা দিলেও বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ারবাজার বিক্রির চাপ না বাড়াতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, শেয়ারবাজারে দরপতনের কারণ ক্ষতিয়ে দেখতে কমিটি গঠনের মাধ্যমে আলোচনা হচ্ছে। বেশকিছু সুপারিশ পাওয়া গেছে। এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা ক্ষতিয়ে দেখছি। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো- পেনিক হয়ে বাজারে সেল পেসার (বিক্রির চাপ) বাড়াবেন না। সমস্যা সমাধানে চেষ্টা চলছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৫৪ পয়েন্ট কমে ১০ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৭০ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৪টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২০টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App