×

অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ
সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে। চলতি বছরের ১ জুলাই থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমনন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এটি কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো। অর্থমন্ত্রী জানান, গবীর বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে উৎসে কর কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, পারিবারিক, পেনশনারসহ সব ধরনের বিনিয়োগে সঞ্চয়পত্রের ট্যাক্স হবে ৫ শতাংশ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা দেয়া হবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেয়ার সিস্টেট ডেপেলপের ক্ষেত্রে সরকার এখনও প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন তাদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App