×

অর্থনীতি

ভ্যাটেও সেরা কম খ্যাতিসম্পন্ন ৯ প্রতিষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৩:২৭ পিএম

এবারো অখ্যাত প্রতিষ্ঠানগুলোই সর্বোচ্চ মূল্য সংযোজন কর দিয়ে সেরা হযেছে। ২০১৫-১৬ অর্থবছরে তিন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিয়ে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে ৯ প্রতিষ্ঠান। উৎপাদন খাতে সেরা তিন প্রতিষ্ঠান হলো নরসিংদী গ্যাস ফিল্ড, গাজীপুর মির্জাপুরের হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সাভার নবীনগরের বার্জার পেইন্টস বাংলাদেশ সেরা হয়েছে। ব্যবসা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট দেওয়ার সম্মাননা পাচ্ছে- গাজীপুর গজারিয়ার এসসি জনসন প্রাইভেট লিমিটেড, ঢাকার গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও মিরপুরের প্রিন্স বাজার লিমিটেড। ঢাকার পান্থপথের ফাইবার এট হোম লিমিটেড, কারওয়ান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড এবং সাভারের আশুলিয়ার মেসার্স ব্যুরো ভেরিতাস লিমিটেড সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী বুধবার জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App