×

অর্থনীতি

দুই উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক

দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে থাকবে বিশ্বব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে থাকবে বিশ্বব্যাংক

ছবি: পিআইডি

দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে বিশ্বব্যাংকের কর্মকর্তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই দুই উপদেষ্টা। তারা বলেন, তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটালি বাংলাদেশের সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

এই বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্মসংস্থানের ক্ষেত্রে ইকোসিস্টেমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন, কোনো যুবক যেন বেকার না থাকে, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীর ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

দুই উপদেষ্টার উদ্দেশ্যে বর্তমান সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে বিশ্বব্যাংকের ভিশনারি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে শেক। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যতœ নিলে, তারা হতে পারেন দেশ গড়ার অন্যতম জনশক্তি। ডিজিটাল দুনিয়ায় তাদের দক্ষ করে গড়ে তুলতে নানান যুগপোযোগী প্রস্তাবনার কথাও উল্লেখ করেন তিনি।

উপস্থিত বিশ্বব্যাংকের অন্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার নানান দিক তুলে ধরেন। তার আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ডিজিটাল এমপ্লয়মেন্টের বিষয়টিও।

তরুণদের প্রশিক্ষণ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের উদ্যোগ প্রজেক্ট- ‘আর্ন’ চালু করা হবে। এমনকি রুট পর্যায়ে তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথাও উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

আন্দোলনের পর বদলে গেল অবস্থান

আন্দোলনের পর বদলে গেল অবস্থান

শাবনূর-সালমানের বিয়ে, অভিনেতার বাবার চাঞ্চল্যকর মন্তব্য

শাবনূর-সালমানের বিয়ে, অভিনেতার বাবার চাঞ্চল্যকর মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App