×

অর্থনীতি

শুল্ক কম, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম

শুল্ক কম, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে স্থলবন্দর দিয়ে। ছবি : সংগৃহীত

কম শুল্কে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এই স্থলবন্দর দিয়ে। নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েই আমদানি হচ্ছে এসব পেঁয়াজ। তবুও কমেনি পেঁয়াজের দাম। বরং কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি ভারতীয় ইন্দর জাতের পেঁয়াজ ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮৭ টাকায় এবং নাসিক ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। অন্যদিকে হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম না কমার কারণে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, পেঁয়াজের দাম কমেছে, এমন খবরে বাজারে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন। বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে শুল্ক কমিয়েছে ভারত সরকার সেখানে তো পেঁয়াজের দাম অর্ধেকে আসার কথা। কিন্তু বাজারে তার উল্টো চিত্র। প্রতিদিন যদি সব নিত্যপণ্যের দাম এভাবে বৃদ্ধি পেলে আমরা কিভাবে চলবো, এমন প্রশ্ন তাদের।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের তিন দিনে ভারতীয় ৩৪ ট্রাকে প্রায় ১ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App