×

অর্থনীতি

আমাদের রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

আমাদের রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় বক্তৃব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: ভোরের কাগজ

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে। আমাদের রিজার্ভও বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, তিন মাসের মধ্যে সব কিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি দেশের জন্য কাজ করে যাবো। 

তিনি আরো বলেন, খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি। 

আরো পড়ুন: এবার রূপার দামও সর্বকালের সর্বোচ্চ

এসময় তিনি ব্যবসায়ী নেতাদের সরকারের দেশীয় শিল্পের বিকাশে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা প্রাইভেট সেক্টরের সার্বিক উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু, ঔষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে ডিউটি ট্যাক্স কমানোসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

সিংগাইরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

মেঘনায় বাস স্টাফদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

মেঘনায় বাস স্টাফদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে পাল্টাপাল্টি উত্তেজনা

হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে পাল্টাপাল্টি উত্তেজনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App