×

ঢাকা

সিংগাইরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১০ পিএম

সিংগাইরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজ উদ্দিনের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কবির হোসেন ও শহিদুল ইসলাম নিজ গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোর সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App