×

রাজনীতি

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার: মান্না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২২ পিএম

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার: মান্না

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সংসদ হচ্ছে পুরো জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে নিজের চেহারাই যদি দেখতে না পান, তাহলে সেটা আয়না হয় কী রকম করে? হতে পারে না তো। জাতীয় সংসদের মানোন্নয়ন করা দরকার। সংসদ সদস্যদেরও মানোন্নয়ন করার দরকার। 

রোববার (২১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি: কল্যাণরাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় নাগরিক ঐক্য এই গোলটেবিলের আয়োজন করে। 

মান্না বলেন, সংসদের বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হলে তো আর মানুষ মজা পায় না। তাই সেখানে এখন মাইক্রোওভেন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। কিন্তু বাজেট পাসের আগে সংসদের মধ্যে বাজেট নিয়ে আলোচনা তো হওয়া দরকার। 

এবারের প্রস্তাবিত বাজেটকে ‘চানাচুর মার্কা বাজেট’ বলেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী; যার সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “আবার দেখেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ট্যাক্স কমিয়ে দিলাম, তারপরেও বাজেটের সমালোচনা করে; এরা কি ভালো চায় দেশের?’ এখন বাজেট একটা দিয়েছেন, সমালোচনা তো হবেই। আপনারা বরং বুঝিয়ে দেবেন সমালোচনার জায়গাগুলোতে কী কী ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে।” 

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, অর্থনীতির ঘনীভূত রূপ হচ্ছে রাজনীতি। আর অর্থনীতি দৈনন্দিন জীবনযাত্রার এক বছরের সালতামামি অর্থাৎ হিসাব-নিকাশেরই একটা প্রতিফলন। এবারের বাজেট সামগ্রিকভাবে মানুষের জন্য কোনো কিছুরই নিশ্চয়তা দিতে পারেনি। কিন্তু এতে কথার ফুলঝুরি আছে; মধ্যবিত্ত ও গরিবদের কল্যাণের বাস্তবসম্মত পদক্ষেপ নেই।

বাজেটের লক্ষ্য অর্জন করতে এনবিআরে কাঠামোগত পরিবর্তন আনার তাগিদ দিয়ে মান্না বলেন, প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা অর্থমন্ত্রী দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি, সেটা আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকার ঘাটতি ছিল। তো এই বছর সেটা আদায় করতে পারবে? যদি আদায় করতে না পারে, তাহলে কী করবে? আবারও ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?

বাজেটে বৈষম্য দূরীকরণ, শিল্প ও গ্যাস সংকট নিরসন, আর্থিক, প্রশাসনিক ও বিচারব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, গত সরকার (আওয়ামী লীগ) ১২টি বাজেট দিয়েছে। ওই সরকারের কাছে তো বাজেট নিয়ে আমাদের কোনো প্রত্যাশাই ছিল না। কিন্তু এই সরকারের কাছে তো আমরা আশা করি। সবপক্ষের কথা নিয়ে বাজেট রিভিউ করলে এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে। যদি না পারেন, আগামীতে আপনাদের পক্ষে কথা বলার মতো লোকও খুঁজে পাবেন না। 

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের জন্য বাজেট, কিন্তু এখানে মানুষই তো নেই। এই বাজেট দেওয়ার পরও দ্রব্যমূল্য কমেনি। সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশাও পূরণ হয়নি। পরিবর্তন ছাড়া কেবল কথার ফুলঝুরি দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না।

গোলটেবিলে মূল বক্তব্য উত্থাপন ও পরিচালনা করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আরও বক্তব্য রাখেন—ইবাইস ইউনিভার্সিটির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আরিফুর রহমান, ঢাকা স্ট্রিমের উপদেষ্টা সম্পাদক হাসান মামুন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো

হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে পাল্টাপাল্টি উত্তেজনা

হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে পাল্টাপাল্টি উত্তেজনা

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

এমপিপুত্র যুবদল নেতা আটক

এমপিপুত্র যুবদল নেতা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App