×

চট্টগ্রাম

মেঘনায় বাস স্টাফদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

মেঘনায় বাস স্টাফদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় রুপান্তর বাস সার্ভিসের দুই স্টাফকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোলাইমান মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখা। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন সোহেল স্বাক্ষরিত নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রুপান্তর বাস সার্ভিসের মালিকপক্ষের সূত্রে জানা গেছে, সোলাইমান মিয়া ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি টিকিট না কেটে সিরিয়াল ভেঙে বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের হেল্পার নেছার উদ্দিন তাঁদের টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী বাসে উঠতে বলেন। এ নিয়ে হেল্পার ও চালক রাকিবের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান মিয়া উত্তেজিত হয়ে হেল্পার ও চালককে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে তখন থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা-রুপান্তর বাস সার্ভিস বন্ধ রাখা হয়। এতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। পরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং বাস চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন। পাশাপাশি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

রুপান্তর সার্ভিসের মালিক মিঠু মিয়া বলেন, “তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক পরিস্থিতি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান মিয়া বলেন, “আমাদের এলাকার এক যাত্রী মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। বাসের বক্সে মালামাল নিতে না চাওয়াসহ তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমি তাদের আগের কিছু বিষয় তুলে ধরি। এ সময় একটি ধাক্কা ও চড় দিয়েছি, এর বেশি কিছু হয়নি।”

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা রুপান্তর বাস সার্ভিসের কর্মীদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের কেউ কেউ বলেন, বাস স্টাফদের ব্যবহার ভালো নয়।

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, দুই পক্ষের লোকজনকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App