×

ঢাকা

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম

নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন শিক্ষার্থী।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা এবং মাদ্রাসাটির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে কয়েকজন শিক্ষার্থী অজু করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু অর্ধশতাধিক কারখানায় ছুটি

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App