×

অর্থনীতি

বেড়েছে পেঁয়াজের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

বেড়েছে পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সোমবার (৪ নভেম্বর) ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। 

ঢাকার বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে ১২০ টাকায় এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হলেও সেটা এখন এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়। কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজিতে। আর রাজধানীর বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে দেশী পেঁয়াজ।

দাম বৃদ্ধির প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, অতিবৃষ্টিতে চাষাবাদ বিঘ্নিত হওয়ায় বাজারে আগাম পেঁয়াজের সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

আরো পড়ুন: প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়ানো আহ্বান বাণিজ্য উপদেষ্টার

অন্যদিকে, ১০ থেকে ২০ টাকা বেড়ে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

আমদানির পেঁয়াজের বেলায় আমদানিকারকদের দাবি, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাদের। সেইসঙ্গে ডলারের দাম বাড়াও দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তবে ভোক্তাদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যানুসারে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এ চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশই পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে। বাকি চাহিদা আমদানি করে পূরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

এসএসএফের পিস্তল হাতে নিশানা পরীক্ষা প্রধানমন্ত্রীর

এসএসএফের পিস্তল হাতে নিশানা পরীক্ষা প্রধানমন্ত্রীর

সারা দেশে প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সারা দেশে প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App