×

অর্থনীতি

১৭ বিলিয়ন ডলার পাচার: তদন্তে বিশ্বের বৃহৎ ৩ হিসাবরক্ষণ ফার্ম নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

১৭ বিলিয়ন ডলার পাচার: তদন্তে বিশ্বের বৃহৎ ৩ হিসাবরক্ষণ ফার্ম নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ১০টি বৃহৎ কোম্পানি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের ব্যাংক থেকে ২ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। সেটা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন আহসান এইচ মনসুর।

তিনি বলেন, দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচারের ঘটনা তদন্তে বিশ্বের বৃহৎ তিনটি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেগুলো হলো- ইওয়াই, ডেলয়েট ও কেপিএমজি।

অভিযোগ উঠেছে-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত। আহসান এইচ মনসুর বলেন, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। অপরাধীদের বিচারের আওতায় আনা যার লক্ষ্য।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান আহসান এইচ মনসুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক অর্থনীতিবিদের হাতেই এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ভার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

দ্রুত প্রবিধান বাস্তবায়ন চায় জনস্বাস্থ্যবিদরা, সময় ও ফাঁক-ফোকর খুঁজছে ব্যবসায়ীরা

প্যাকেটের সামনে সতর্কবার্তা দ্রুত প্রবিধান বাস্তবায়ন চায় জনস্বাস্থ্যবিদরা, সময় ও ফাঁক-ফোকর খুঁজছে ব্যবসায়ীরা

ইরানের হামলায় শত শত মার্কিন স্থাপনা ধ্বংস

পেন্টাগনের গোপন প্রতিবেদন ইরানের হামলায় শত শত মার্কিন স্থাপনা ধ্বংস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App