×

জামায়াত

শ্রমিক আন্দোলন

সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে।

অন্যদিকে, এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও সংকটের মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। ঘরভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে যেসব সমস্যার কারণে পোশাকশিল্প কঠিন পরিস্থিতির মুখে পড়েছে, সেগুলো সমাধানে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকেরা বাঁচবেন না, দেশও উপকৃত হবে। তাই শিল্প উদ্যোক্তা ও এ খাতে নিয়োজিত শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সব পক্ষকে সংযম দেখানো এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা সরকারকে সতর্ক করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিক অসন্তোষে ছুটি ঘোষণা ৫২৯ পোশাক কারখানায়

বিজিএমইএর তথ্য শ্রমিক অসন্তোষে ছুটি ঘোষণা ৫২৯ পোশাক কারখানায়

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

শ্রমিক আন্দোলন সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App