×

অর্থনীতি

শেয়ারবাজারে ওষুধের দাপট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৩:৩৪ পিএম

শেয়ারবাজারে ওষুধের দাপট
শেষ সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে এ খাতের শেয়ার লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৯ শতাংশ। সপ্তাহের প্রতি কার্যদিবসে এ খাতের গড় লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। সপ্তাহটিতে ৪০১ কোটি টাকার শেয়ার লেনদেনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনে এ খাতের অবদান ১৯ শতাংশ। প্রতি কার্যদিবসে প্রকৌশল খাতের ৮০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে ১৩ শতাংশ অবদান রেখে তৃতীয় স্থানে ছিল ব্যাংক খাত। এ খাতের মোট লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৩০ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৬ লাখ টাকা। চতুর্থ স্থানে থাকা বস্ত্র খাতের অবদান ১১ শতাংশ। এ খাতে মোট লেনদেন হয়েছে ২০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৬ কোটি ১০ লাখ টাকা। অন্য খাতগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৬ শতাংশ, আর্থিক খাতের ৬ শতাংশ, টেলিকমিনিউকেশন খাতের ৬ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫ শতাংশ, বিবিধ খাতের ৪ শতাংশ, সিমেন্ট খাতের ২ শতাংশ, সিরামিক খাতের ২ শতাংশ, আইটি খাতের ১ শতাংশ, বীমা খাতে ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডের ১ শতাংশ, চামড়া খাতের ১ শতাংশ এবং সেবা-আবাসন খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App