×

অর্থনীতি

৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার আইইএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালো জাপান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার আইইএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালো জাপান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) সদস্য দেশগুলো রেকর্ড পরিমাণ ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 

উৎপাদন ও রপ্তানি হ্রাসের ফলে অপরিশোধিত তেলের বাজারের অবস্থার অবনতি মোকাবিলায় দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাপান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানান।

এটি আইইএ’র ইতিহাসে বৃহত্তম সমন্বিত তেল মজুত ছাড়ার ঘটনা। জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারকে স্থিতিশীল করতে আইইএ সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্পকে তুলে ধরে এটি।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানির স্থিতিশীল সরবরাহ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করে বিশ্ব অর্থনীতির পাশাপাশি জাপানের অর্থনীতি ও জাপানিদের দৈনন্দিন জীবনের স্থিতিশীলতার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত প্রশমনের লক্ষ্যে সব কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে জাপান। একইসঙ্গে আইইএ-র মতো সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, প্রধান ভোক্তা ও তেল উৎপাদনকারী দেশগুলোর সহযোগিতায় বিশ্ব ও জাপানের জন্য একটি স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App