×

অর্থনীতি

স্বর্ণের নতুন মূল্য নিধার্রণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

স্বর্ণের নতুন মূল্য নিধার্রণ

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা চতুর্থবারের মতো বাড়ানো এই সিদ্ধান্তে বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় পৌঁছেছে, যা আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

আরো পড়ুন : দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

বিশ্ববাজারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি মাসের শুরু থেকেই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। পরবর্তীতে দর ওঠানামা করলেও সামগ্রিকভাবে দাম বাড়তির দিকেই রয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়েছে বলে গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে।

এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল। গত মাসের শেষদিকে বিশ্ববাজারে দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়ে। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস, ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একদিনে সর্বাধিক বৃদ্ধির রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App