×

অর্থনীতি

বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:০৫ পিএম

বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বড় পতনের পর আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৫ মে) স্পট গোল্ড বা তাৎক্ষণিক স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৩ ডলারে কেনাবেচা হচ্ছে। আগের দিন সোমবার দাম ২ শতাংশের বেশি কমে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামলেও এক দিনের ব্যবধানে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫৩ ডলারে দাঁড়িয়েছে। বাজার পর্যবেক্ষক সংস্থা টেস্টিলাইভের বিশেষজ্ঞ ইলিয়া স্পিভাক জানান, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সোমবার বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, স্বর্ণের দাম এখন তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে তেলের চড়া দাম এই স্বস্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে মার্কিন ডলারের শক্তি ও ট্রেজারি বন্ডের মুনাফা বাড়ছে। সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। কিন্তু বর্তমানে সুদের হার বেশি থাকার সম্ভাবনা থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদের সুবিধা পাওয়া যায় এমন খাতের দিকে বেশি ঝুঁকছেন।

বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন। কারণ সুদের হারের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনন্য মামুনের ‘ইন্ধনে’ এবার মাঠে নামছেন হিরো আলম

শিল্পী সমিতির নির্বাচন অনন্য মামুনের ‘ইন্ধনে’ এবার মাঠে নামছেন হিরো আলম

পলাশকে ব্রাজিলের লোগো জড়ানো আম পাঠালেন আর্জেন্টিনার ভক্ত

পলাশকে ব্রাজিলের লোগো জড়ানো আম পাঠালেন আর্জেন্টিনার ভক্ত

কে-পপ কুইন লিসা ছাড়লেন মিলিয়নিয়ার প্রেমিকের হাত

কে-পপ কুইন লিসা ছাড়লেন মিলিয়নিয়ার প্রেমিকের হাত

ব্রাজিল নিয়ে মৌসুমীর ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’

ব্রাজিল নিয়ে মৌসুমীর ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App