×

আইন-বিচার

প্রসিকিউটর তামিম

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তদন্ত ও মামলা নজিরবিহীন। ফলে তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন হবে। তবে তদন্তের সময়সীমা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে। এ তদন্ত দেশব্যাপী পরিচালিত হবে। ফলে তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।

প্রসিকিউটর তামিম বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার করা হয়েছে। ওই অভিযোগে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা-ও বিচারিকভাবে বিবেচনা করা হয়। ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। তাদের মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশজুড়ে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলনও ওই রায়ে রয়েছে।

ওই রায়ের আলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে অভিযোগ গঠন করা হয়েছিল জানিয়ে গাজী তামিম বলেন, ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিরা সাজা পেয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত দিন লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, তদন্ত শেষ করার সময়সীমা সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা কঠিন।দ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

প্রসিকিউটর তামিম ‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App