×

ঢাকা

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক সংগঠন ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচি পালন হয়েছে। গতকাল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা কর্মসুচি অনুষ্ঠিত হয়।

চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামুল্যে স্বাস্থ্য পরামর্শ দেন।  ক্যাম্পে চক্ষু পপরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যাম্পে দুই শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন  সহসভাপতি মো. সুরুজ হোসেন (দিপু), মো. হালিম শাহ, মো. আজিজুল ইসলাম, মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মো. মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক মো. স্বপন মিয়া, যুগ্ম সম্পাদক মো. আমির হোসেন, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম (হান্নান), তানভীর হাসান সিফাত, মো. শাহীনসহ সংগঠনের সদস্যরা।

চিকিৎসাসেবা নিতে আসা এক নারী বলেন, এলাকার যুবসমাজ মিলে আমাদের যে চিকিৎসাসেবা দিচ্ছে, এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আরও উপকৃত হবে।

সংগঠনের সভাপতি মো. শাহীন মাহমুদ বলেন, যুবসমাজের উদ্যোগে আমাদের সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App