×

অর্থনীতি

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:২৫ পিএম

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

ছবি : সংগৃহীত

অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ৫ টাকার নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সম্বলিত জলছাপ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে।

নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। এছাড়া সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা মুদ্রিত রয়েছে।

নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

নামমাত্র ভূমি সেবা মেলা অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App