×

অর্থনীতি

সোনার দাম এখন ২ লাখ ২০ হাজার টাকার নিচে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৪৮ এএম

সোনার দাম এখন ২ লাখ ২০ হাজার টাকার নিচে

ছবি : সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার কম দামে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার নিচে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১১ জুন সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ, থানায় অভিযোগ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ, থানায় অভিযোগ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

স্কুলের বদলে কর্মস্থলে শিশু, চট্টগ্রামে বাড়ছে শিশুশ্রম

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস স্কুলের বদলে কর্মস্থলে শিশু, চট্টগ্রামে বাড়ছে শিশুশ্রম

আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার

দাবি শিশির মনিরের আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App