×

জাতীয়

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

ছবি : সংগৃহীত

পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্য একজনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলো জারি করেন। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

জ্বালানিমন্ত্রী সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App