×

অর্থনীতি

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:১০ এএম

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার টাকায়। এর আগে রোববার এই দাম ছিল দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

সোমবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সুশাসন ছাড়া এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব’

ড. দেবপ্রিয় ভট্টাচার্য ‘সুশাসন ছাড়া এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব’

বিশ্বকাপে প্রথম ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে যা জানালেন কোচ

বিশ্বকাপে প্রথম ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে যা জানালেন কোচ

এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App