×

অর্থনীতি

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

শিল্পখাতে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট নিরসনে সরকারের আন্তরিক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে শিল্প খাতের সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে।

বিটিএমএ সভাপতি জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা আংশিক উৎপাদন চালাচ্ছে, সেগুলোর বর্তমান অবস্থা এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উদ্যোক্তাদের কাছে চেয়েছে সরকার। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন : জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বাস্তব পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। তার মতে, শিল্প খাত যে মনোযোগ ও গুরুত্ব এখন পাচ্ছে, গত ১৭ বছর ধরে একই ধরনের সহযোগিতা মিললে বর্তমান সংকটের মুখে পড়তে হতো না।

তিনি আরো বলেন, সরকার ও শিল্প উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্যাস সংকটসহ অন্যান্য সমস্যার সমাধান হলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং রপ্তানি খাত আরো শক্তিশালী হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App