×

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে

ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি পেয়েছে। এক দিনের ব্যবধানে মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন ডলারে। এর আগে সোমবার (১০ আগস্ট) এ রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১০ কোটি ডলার।

এর আগে রোববার (৯ আগস্ট) দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

এদিকে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে বুধবার দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। আগের দিন মঙ্গলবার এ হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম৬ হিসাবে এক দিনের ব্যবধানে রিজার্ভ কিছুটা কমেছে।

আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিকে অন্যতম গ্রহণযোগ্য হিসাব পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিএম৬ হিসাবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।

দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ এই চিত্র সামনে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App