কমলো স্বর্ণের দাম, ক্যারেটের প্রতি কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমেছে। ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম কমানো হয়েছে ২৯২ টাকা, যা এখন বিক্রি হবে ৪ হাজার ৮৪০ টাকায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। নতুর মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে বলেও জানায় কর্তৃপক্ষ।
নতুন মূল্য তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
আরো পড়ুন: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র
এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৫৭৪ টাকা কমে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩০১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছিল। তখন এর মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়েছিল।
সেই সময় ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়। এর এক সপ্তাহের ব্যবধানেই আবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত এলো।
আরো পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ২৯২ টাকা কমে হয়েছে ৪ হাজার ৮৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৩ হাজার ৩২ টাকা।
