×

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। মালয়েশিয়াগামী কর্মীদের এসব কেন্দ্রের যেকোনো একটিতে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এফডব্লিউসিএমএসের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস বিভাগে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারই ঢাকা অঞ্চলের অধীনে নিবন্ধিত। প্রতিটি প্রতিষ্ঠান স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিবন্ধন পেয়েছে। পাশাপাশি বেস্টিনেট এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানগুলোর অডিটও সম্পন্ন করেছে।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়ায় প্রত্যেক কর্মীর বায়ো-মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এ পরীক্ষা সম্পন্ন না হলে কর্মীর ইভিডিআর (ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স) আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে না। তাই ভিসা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে অনুমোদিত কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।

অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টার

প্রকাশিত তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিকেল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড।

তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো—রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার লিমিটেড, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিকেল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এএফ মেডিকেল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, পিওর হেলথ মেডিকেল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিকেল সেন্টার।

এফডব্লিউসিএমএস জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। এ কারণে স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে কর্মীদের সর্বশেষ তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে, মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়া কর্মীদের প্রতারণা ও ভোগান্তি এড়াতে অনুমোদিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও স্বাস্থ্য পরীক্ষা না করানোর বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App