×

অর্থনীতি

রোজার আগে আরেক দফা দাম বাড়ল ভোজ্যতেলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৪:৩৪ পিএম

রোজার আগে আরেক দফা দাম বাড়ল ভোজ্যতেলের

ভোজ্যতেল। ফাইল ছবি

দাম নিয়ন্ত্রণে রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার। সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নির্ধারিত দাম অনুযায়ী খুচরা বাজারে খোলা সয়াবিন ১১৫ টাকা লিটারে বিক্রি হবে। বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হবে ১৩৫ টাকায়। এ ছাড়া পাম সুপার বিক্রি হবে ১০৪ টাকা লিটার দরে। তিনি আরও বলেন, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন-সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করেছে। নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত মজুত সৃষ্টি করতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট না হয়। এ জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত সভা করে ভোজ্যতেলের মূল্য পুনঃনির্ধারণ করা হবে।

বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, এনবিআরের সদস্য (শুল্ক) সৈয়দ গোলাম কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মো. সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। এ ছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ডিজিএফআই এবং এনএসআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App