×

শিক্ষা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১২:২০ পিএম

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার সকালে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার বিষয়ে ১ এপ্রিল একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ এপ্রিলই ভর্তি পরীক্ষা হতে পারে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার নম্বর, মেডিকেল কলেজের আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় ৪৮ হাজার ৯৭৫ জন পাস করেন। যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।

সেখানে জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App