×

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ২২ জেলায় উত্তীর্ণ ৪০,৮৬২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০’ এর প্রথম পর্বে অনুষ্ঠিত ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে অধিদফতরের নিজস্ব ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। গত ২২ এপ্রিল প্রথম ধাপে ২২ জেলায় পরীক্ষা নেয়া হয়। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে।

আজ অধিদফতরের যুগ্মসচিব পরিচালক (পলিসি ও অপারশেন) মনীষ চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর গত ১৮ অক্টোবর ২০২০ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৮.২০-১৫২ স্মারকে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে ১ম ধাপে ২২ এপ্রিল ২০২২ তারিখে ২২ জেলায় (১৪ জেলার সম্পূর্ণ চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) এবং আট জেলার আংশিক (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী) গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

শর্ত হিসেবে বলা হয়েছে, সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলাফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে যথাসময়ে প্রার্থীদের জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App