×

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৭ হাজার শিক্ষকের যোগদান আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৭ হাজার শিক্ষকের যোগদান আজ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষক যোগদান করবেন আজ। ইতোমধ্যে প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো। জেলা শিক্ষা অফিস থেকে প্রার্থীদের অঙ্গীকারনামা ও যোগদানপত্রের ফরমেট দিয়েছে। এগুলো পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে নতুন শিক্ষকদের যোগদান করতে হবে।

ডাকযোগে পাঠানো নিয়োগপত্র না পেয়ে থাকলে চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদানপত্র এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পূরণ করে রবিবার অফিস চলার সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা নির্ধারিত স্থানে এসে যোগদান করতে হবে। একাধিক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষকের পদায়নের আদেশ জারি করা হবে আগামীকাল সোমবার। আর নতুন শিক্ষকদের দুই দিনের ওরিয়েন্টেশন হবে ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে।

জানতে চাইলে কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান ভোরের কাগজকে বলেন, রবিবার নতুন শিক্ষকদের যোগদান করানো হবে। ইতোমধ্যে তাদের নিয়োগপত্র জারি করা হয়েছে। প্রার্থীদের যোগদানপত্র পূরণ করে ও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে যোগদান করতে হবে। সোমবার তাদের পদায়নের আদেশ জারি করা হবে।

জানা গেছে, যোগদান করতে প্রার্থীদের তিন কপি যোগদানপত্র, তিন কপি নিয়োগপত্র, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের একটি মূল কপি ও দুটি ফটোকপি সঙ্গে আনতে হবে। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে, অঙ্গীকারনামায় প্রার্থীর পরিবার বা আত্মীয়স্বজন সাক্ষী হতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App