×

শিক্ষা

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সাংবাদিকতা: বাংলাদেশ ও বাকি বিশ্ব’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। অতিথি বক্তা ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. মো. আবু নাসের। এছাড়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগটির অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

বিভাগটির সহযোগী অধ্যাপক ড. সাইফুল হকের সঞ্চালনায় উপাচার্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকতাকে শুধু আর্ট হিসেবে বিবেচনা না করে এটাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবে এবং সাংবাদিকরা প্রাপ্ত তথ্যের সবগুলো দিক বিবেচনায় নিয়ে সংবাদ উপস্থাপনে সক্ষম হবেন।

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, প্রতিটি পরিবর্তনের ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। বর্তমানে এআই নিয়ে দুনিয়াজুড়ে কথা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটা আমাদের কাজের জায়গা দখল করবে কিনা এবং এতে আমরা তাশ হচ্ছি। সমাজে যখন কোনো পরিবর্তন আসে তখন সেটিকে সহজে কেউ মেনে নিতে পারেনা। এটা মানুষের সহজাত স্বভাব। কিন্তু পরে এক সময় এটাকে সমাজ মানিয়ে নেয়। ঠিক সেভাবেই সাংবাদিকতা পেশায়ও এআই কে ব্যবহার করতে হবে। যাতে সেখান থেকে সর্বোচ্চটা সমাজ নিতে পারে।

সভাপতির বক্তব্যে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ বিভাগের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভাগের বয়স হয়েছে। বিভাগটি এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। বিভাগের ঐতিহ্যতে সমুন্নত রাখা দরকার। চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তির উৎকর্ষতার যুগে সাংবাদিকতায় নানা ধরনের চ্যালেঞ্জ আসবে। সাংবাদিকতা পেশায় যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সঙ্গেও খাপ খাইয়ে সামনের দিনগুলোতে বিভাগটির এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে গত অর্ধ শতকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার শিক্ষায় নেতৃত্বদান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একবছর মেয়াদি সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এই বিভাগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App