×

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:২১ পিএম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কবে নাগাদ স্থগিত এ পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে, তা সম্পর্কেও কিছুই জানানো হয়নি।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আদেশে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

এই আদেশে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আরো পড়ুন: বৃহস্পতিবার থেকে চলবে হাইকোর্টের বিচারকাজ

এর আগে দুপুর ১টার দিকে বিষয়টি জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‌‌আসলে এখন পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই। সেজন্য স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচিতেও নেয়া সম্ভব হচ্ছে না। আমরা মন্ত্রণালয়কে পরিস্থিতি জানিয়েছি। তারা সে অনুযায়ী আদেশ জারি করে বিষয়টি জানিয়ে দেবেন।

এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের জন্য চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App