×

শিক্ষা

ভাঙচুর চালানোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেন্ট গ্রেগরি কলেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ভাঙচুর চালানোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেন্ট গ্রেগরি কলেজ

সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজ। ছবি: সংগৃহীত

সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালানোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব প্রকার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। 

আরো পড়ুন: সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরী এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে। 

এর আগে গতকাল (রবিবার) বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি রুমে ভাঙচুর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া ক্যান্টিনে হামলা করে টাকা লুট ও দ্বিতীয় তলার একটা শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয় বলে জানান প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App