×

শিক্ষা

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ এএম

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মালিবাগে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (অপারেশনস) সাইফুদ্দিন ইমন। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফ হোসেন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা বলেন, আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে এবং শিক্ষা খাতের উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে এই বিদ্যালয় হবে অগ্রণী প্ল্যাটফর্ম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App