×

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন শুরু

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী  ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।  

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি অনুষদের অধীনে মোট ২০টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, গণিত ও একাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভর্তির জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক সম্পন্নকারীরা আবেদনের সুযোগ পাবেন।

আরো পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

আবেদনকারীকে প্রাথমিক ফি বাবদ ১ হাজার টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে বা অনলাইন গেটওয়ে ব্যবহার করে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি এবং স্নাতক পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে। ভর্তি প্রক্রিয়াটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে, যার তারিখ পরবর্তীতে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লন্ডন গেলেন  ডা. জুবাইদা রহমান

লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান

যুদ্ধ পরিস্থিতির মাঝেই চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস

যুদ্ধ পরিস্থিতির মাঝেই চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App