×

শিক্ষা

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

ছবি : সংগৃহীত

নতুন সরকার ক্ষমতায় এসে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি শিক্ষাখাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।

সম্প্রতি ড. মিলন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে একটি ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার তুলনায় কিছুটা কম বরাদ্দ দেওয়া হয়েছে। তবুও এই বরাদ্দ দিয়ে উৎসব ভাতা বৃদ্ধি এবং নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সুযোগ থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগও আলাদা বরাদ্দ পেয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করা হলে স্কুল পর্যায়ে অতিরিক্ত প্রায় ৫৪৭ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা এবং কলেজ পর্যায়ে প্রায় ২২৯ কোটি ২৪ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে মোট অতিরিক্ত প্রয়োজন দাঁড়াবে প্রায় ৭৭৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে বেতন খাতে অতিরিক্ত প্রায় ৫৯৬ কোটি ৬৮ লাখ টাকা প্রয়োজন হবে।

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

এদিকে শিক্ষামন্ত্রীর পাঠানো ডিও লেটারে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত প্রাথমিক ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে মোট ৫০ হাজার ৩১৯ কোটি টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষা খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

বরিশালের দুই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ

বরিশালের দুই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাউশি

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাউশি

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App