×

শিক্ষা

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয়বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেওয়ার তারিখ ১৩ থেকে ২০ জুন। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন ২১ জুন থেকে ২২ জুন। সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমা ২৩ জুন থেকে ২৫ জুন।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সে কারণে যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেনি, তারাও এই সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। গত ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

সংসদে শিক্ষামন্ত্রী বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App