×

শিক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃত্তিপ্রাপ্তদের আর্থিক সুবিধার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ২০২৬ সাল থেকে যারা বৃত্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হবে, তারা এই বর্ধিত হারে আর্থিক সুবিধা লাভ করবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাচ্ছে।

আগামী ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে এই হার দ্বিগুণ করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা পাবে। পাশাপাশি, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এখন থেকে এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে।

তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে এবং এর সময়কাল ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা (১০০ নম্বর), ইংরেজি (১০০ নম্বর), প্রাথমিক গণিত (১০০ নম্বর) ও প্রাথমিক বিজ্ঞান (১০০ নম্বর)। 

সাধারণ নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ের এই বৃত্তি পরবর্তী তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর থাকে। এর আগে, দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নেতাকে গুলি, একই মঞ্চে আসামি ও পুলিশ

বিএনপি নেতাকে গুলি, একই মঞ্চে আসামি ও পুলিশ

শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সাত দিনের বৃষ্টিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, শতাধিক গর্তে জনদুর্ভোগ

সাত দিনের বৃষ্টিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, শতাধিক গর্তে জনদুর্ভোগ

চলনবিলে দেশি মাছের ভরা মৌসুমেও চলছে পোনা নিধন

চলনবিলে দেশি মাছের ভরা মৌসুমেও চলছে পোনা নিধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App