×

শিক্ষা

চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৩ পিএম

চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজেদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে হাজিরা ভিত্তিক চাকরি স্থায়ীকরণের আবেদন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০০ কর্মচারী।

বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এক খোলা চিঠির মাধ্যমে এ আবেদন জানায় দৈনিক মুজুরী ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

খোলা চিঠিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা হিসেবে আপনি বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (দৈনিক হাজিরা ভিত্তিক) মাস্টার রোলে নিয়োজিত প্রায় তিনশত কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছি। আমরা দৈনিক ৫০০ (পাঁচশত) টাকা বেতনে চাকরি করি। এর মধ্যে কেউ কেউ আমরা ১০ থেকে ১২ বছর ধরে চাকরি করছি। মাসে ১৮ অথবা ২০ দিন হাজিরায় আমাদের মাসিক বেতন দাঁড়ায় নয় কিংবা দশ হাজার টাকা। এর মধ্যে দুই ঈদ এবং শীত ও গ্রীষ্মকালীন সময়ে আমাদের মাসে ৮ দিনের মতো হাজিরা হলে বেতন দাঁড়ায় ৪ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অপারগ।

চিঠিতে তারা আরও বলেন, বর্তমানে দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের তুলনায় আমাদের মাসিক এ অর্থ খুবই নগন্য। মাস শেষে আমাদের অনেকের কাছে হাত পাততে হয়। বাবা হিসেবে সন্তানের নূন্যতম চাহিদা পূরণ করতে না পারলে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন তারা।

এসময় চিঠিতে আবেদন জানিয়ে তারা বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকরিটা স্থায়ীকরণে পদক্ষেপ নিলে আমরা ৩০০ কর্মচারীর সাথে ৩০০ পরিবারের প্রায় ১২ থেকে ১৫শ লোক দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারব। এ বিষয়ে মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরির প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক

জাতিসংঘের প্রতিবেদন চাকরির প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App