×

জাতীয়

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। বরং এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি আইনের কঠোর প্রয়োগের বিষয়টি বোঝাতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সরকার সহ্য করবে না।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

আইজিপির ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগ নিয়ে কথা বলতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন।

এদিকে, মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর। দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে এমন বক্তব্য তাঁদের ভাবিয়ে তুলছে।

আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানায়।

সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

হাতিয়া বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

চরফ্যাশন প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App