×

শিক্ষা

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

ছবি : সংগৃহীত

স্কুলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের উন্নয়নেও কোনো বরাদ্দ দেওয়া হবে না।

সম্প্রতি নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সবই করার চেষ্টা করছে।’

৬৪ জেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ পাঠানো হবে

এদিকে দীর্ঘ অপেক্ষার পর অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে তাঁদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হবে।

শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে এই অর্থ পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবেই ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা পৌঁছে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App