×

অন্যান্য

আস্ত দ্বীপের মালকিন সেই দুবাইয়ের নারী আবারো ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

আস্ত দ্বীপের মালকিন সেই দুবাইয়ের নারী আবারো ভাইরাল

মিস সৌদিও এবং তার ধনী স্বামী। ছবি: সংগৃহীত

দুবাইয়ের এক শীর্ষ ধনীর স্ত্রী মিস সৌদিও। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের আয়েশি জীবনের ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন । বেশ কিছুদিন আগেও আন্তর্জাতিক মিডিয়ার খবরের শিরোনাম হয়েছিলেন। এর আগে সৌদি একটি ভিডিওতে জানিয়েছিলেন, তিনি যাতে বিকিনি পরে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে পারেন এবং তাকে যেন কোনো পুরুষ ওই অবস্থায় দেখে না ফেলেন, সেই জন্য একটি পুরো দ্বীপই কিনে নিয়েছিলেন তার স্বামী।

সম্প্রতি আবারো একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যা নিয়ে সামাজিক েযাগাযোগ মাধ্যমে ঘুরছে নানা মন্তব্য । এবার ভিডিওতে জানিয়েছেন, কোটিপতি স্বামীর কিছু কঠোর শর্ত মেনে চলতে হয় তাকে। 

যেগুলো হলো তিনি কোনো ছেলে বন্ধু বানাতে পারবেন না। ব্যাগ ও জুতার একই রকম রঙ থাকত হবে। তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না, কারণ স্বামীই তার সব খরচ দেন। রান্না করা যাবে না, কারণ তারা প্রতিদিন বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করেন এবং তার স্বামীর ইচ্ছা তিনি প্রতিদিন পেশাদার মেকাপ আর্টিস্ট দিয়ে মেকাপ ও চুলের যত্ন নেবেন। এরমধ্যে সবচেয়ে কঠিনতম শর্ত হলো তিনি কোনোদিন কোনো ছেলেকে বন্ধু বানাতে পারবেন না।

সৌদিও ফারাবিয়া নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন মিস সৌদিও নামের এই নারী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আপনারা আমাকে সৌদিরেল্লা নামে ডাকতে পারেন। কারণ আমি তার রাজকুমারী। আমার জন্য যেসব কঠোর শর্ত রয়েছে আমার কোটিপতি স্বামীর।

এদিকে এই ভিডিওর নিচে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন এই নারীকে তার কোটিপতি স্বামী নিয়ন্ত্রণ করছেন। একজন লিখেছেন, কোনো অর্থ সুখ কিনতে পারে না। তবে অর্থ ছাড়া সুখী থাকার চেয়ে অর্থসহ সুখী থাকাটাই ভালো বলে মনে করি আমি। আরেকজন লিখেছেন, আমরা জানি, আপনার স্বামী আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনাকে বিশ্বাস করে না। আপনাকে একটি পূর্ণ জীবন উপভোগ করতে দেয় না। 

অপর একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে তিনি আপনার মুখের হাসি কিনে দিতে পারে না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App