×

বিনোদন

মিথিলা এবার প্রসেনজিতের সঙ্গে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৩:২২ পিএম

মিথিলা এবার প্রসেনজিতের সঙ্গে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাফিয়াথ রশীদ মিথিলা। ছবি : সংগৃহীত

মিথিলা এবার প্রসেনজিতের সঙ্গে

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ‘আয় খুকু আয়’ নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সিনেমার লোগো প্রকাশ হয়েছে। চিরন্তন বাবা-মেয়ের গল্প নিয়ে এই সিনেমা। এতে একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া এবং বিয়ের মণ্ডপে তাকে পৌঁছে দেওয়ার গল্প তুলে ধরা হবে। পরিচালক শৌভিক কুণ্ডু বলেন, শহুরে বাবা-মেয়ে নয়, আমার সিনেমা শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!

জানা গেছে, সিনেমাটিতে জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে এটিকে নতুনভাবে তৈরি করছেন সুরকার রণজয় ভট্টাচার্য। এতে কণ্ঠ দেবেন শ্রীকান্ত আচার্য।

আগামী সোমবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে এ সিনেমার শুটিং। এটি প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রসেনজিৎ-মিথিলা ছাড়াও এতে আরও অভিনয় করছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ ও রাহুল দেব বোস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App