×

বিনোদন

‘বেলা বোস’র জন্য মামলা খেলেন অঞ্জন দত্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩০ পিএম

‘বেলা বোস’র জন্য মামলা খেলেন অঞ্জন দত্ত

প্রযোজক রানা সরকার

‘বেলা বোস’র জন্য মামলা খেলেন অঞ্জন দত্ত

ছবি: সংগৃহীত

‘বেলা বোস’র জন্য মামলা খেলেন অঞ্জন দত্ত

পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের বিখ্যাত গান বেলা বোস। কালের সীমানা জয় করে গানটি এখনও সবার মুখে মুখে। কিন্তু সেই বেলা বোস ইস্যুতেই এবার আইনি জটিলতায় পড়লেন অঞ্জন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

২০২১ এ নিজের বিখ্যাত এই গানটিকে কেন্দ্র করেই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন অঞ্জন দত্ত। প্রযোজনায় ছিলেন রানা সরকার। পরিকল্পনা অনুযায়ী চিত্রনাট্যের কাজও গুছিয়ে নেন তিনি। কিন্তু কিছুদিন পর প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রজেক্টটি বাতিল করেন অঞ্জন। সম্প্রতি নতুন আরেক প্রযোজকের সঙ্গে বেলা বোস করছেন বলে গুঞ্জন উঠেছে।

[caption id="attachment_367225" align="alignnone" width="700"] প্রযোজক রানা সরকার[/caption]

নতুন প্রযোজকের সঙ্গে অঞ্জনের বেলা বোস নির্মাণের খবর শুনেই আদালতের দ্বারস্থ হয়েছেন রানা সরকার। তার অভিযোগ, অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্ত তাকে ঠকিয়েছেন। সেজন্য দুইজনের বিরুদ্ধে ৫৭ লাখ রুপি ক্ষতিপূরণ মামলা ঠুকেছেন এ প্রযোজক।

রানা সরকার জানান, তার সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছিল। এমনকি অঞ্জন অগ্রিম টাকাও নিয়েছিলেন। এরপরই বেঁকে বসেন এবং সিনেমাটি বাতিল করেন তিনি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা বোস সিনেমার কাজে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এরপর অঞ্জন দত্তের কাছেও পাঠানো হয়েছে নোটিশ। তবে বিষয়টি নিয়ে এখনও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে আবার শুরু এইচএসসি পরীক্ষা

চট্টগ্রামে আবার শুরু এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App