×

বিনোদন

সংসার করতেই বিয়ে করেছি, বিচ্ছেদের জন্য নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৩:৫৫ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি বুবলীর সঙ্গে প্রেম-বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। এ সময় অপু-বুবলীর দিকে অভিযোগের তীর ছুড়ছেন শাকিব। শাকিবের সেসব অভিযোগের জবাব দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।

বুবলী বলেন, এসব বিতর্ক আমার কানে আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

এ অভিনেত্রী জানান, তিনি বিচ্ছেদের জন্য কখনোই বিয়ে করেননি। এছাড়া শাকিবকে সম্মান করেন বলেই অনেক ব্যাপারে কথা বলেন না তিনি। শুধু নিজের ব্যক্তিজীবন আড়ালে রাখার জন্য আর অন্য কাউকে যেন অসম্মান করে কথা বলতে না হয় সে জন্য এতদিন চুপ থেকেছেন। আর এটাকেই অনেকে তাদের হাতিয়ার বানিয়ে কাজে লাগিয়েছে। কারণ সবকিছু তুলে ধরলে অনেক ইস্যুতেই অনেকে অসম্মানিত হতো, আমি এটা কখনই চাইনি। আর এটাকে ব্যবহার করেই আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সন্তান নিয়ে বুবলীর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন রয়েছে শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ নিয়ে। একই সময়ে গুঞ্জন ওঠে শাকিব হয়তো অপু বিশ্বাসের কাছে ফিরবেন। তবে শাকিব খান সংবাদমাধ্যমকে জানান, তাদের বিয়েবিচ্ছেদ না হলেও তারা আলাদা থাকছেন।

এ বিষয়ে বুবলি বলেন, আজকে জীবনের এ পর্যায়ে এসে আমার মনে হচ্ছে, আমি হয়তো ব্যক্তিজীবন নিয়ে আপনাদের সঙ্গে খুব একটা কথা বলি না, একাধিক টেলিভিশন চ্যানেলে গিয়ে সবকিছু তুলে ধরি না। তাই অনেক কিছু নিয়েই গত সাত বছরে আমি বহু মানুষের ভুল বোঝার কারণ হয়েছি।

তিনি বলেন, আমি এখনো বলব আমি আমার জায়গা থেকে কখনই বিচ্ছেদের জন্য বিয়ে করিনি, সন্তান নিইনি। অবশ্যই সংসার করার জন্য, সুন্দর একটা পরিবারের জন্য আমি অনেক কিছু মেনে নিয়ে এখনো সুখে থাকার চেষ্টা করছি। কারণ বিচ্ছেদ কখনই ভালো কিছু নিয়ে আসে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App