×

বিনোদন

শাহরুখের সঙ্গে চঞ্চলের সেলফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

শাহরুখের সঙ্গে চঞ্চলের সেলফি

ছবি: সংগৃহীত

শাহরুখের সঙ্গে চঞ্চলের সেলফি

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখের সঙ্গে বাংলা নাটক-সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সেলফি তুলেছেন। সেলফিতে চঞ্চলকে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চঞ্চলের এই সেলফি অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, চঞ্চল বন্ধু, আমাদের শাহরুখ! আমাদের আনন্দ, অহংকার। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে, কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষে চঞ্চল চৌধুরী।

এদিকে, হিদন্দুস্তানের টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরের। এতে মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান থেকে বাংলার জামাই অমিতাভ বচ্চন, কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান। টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী থেকে দেব, মিমি, শুভশ্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। হাজির ছিলেন টেলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও।

একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা প্রদর্শিত হবে এবার। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে চঞ্চলকে। নেটদুনিয়ায় শাহরুখ ও চঞ্চলের একটি সেলফি হু হু করে ভাইরাল হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App