×

বিনোদন

সিঁড়ি থেকে পড়ে আহত সুবর্ণা মুস্তাফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

সিঁড়ি থেকে পড়ে আহত সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা

সিঁড়ি থেকে পড়ে আহত সুবর্ণা মুস্তাফা

সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এতে তার ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লেখেন, বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।

শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা লেখেন, আমার হৃদয়ে মায়াভর্তি এমন কিছু বন্ধু রয়েছে, আপনাদের শুভাশীষে আমি শিগগির সেরে উঠবো, সবাইকে অজস্র ভালোবাসা।

আশির দশকে বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সুবর্ণা মুস্তাফা। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ উপহার দেয়া এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন সংসদ সদস্য হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App