×

বিনোদন

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলী

ছবি: সংগৃহীত

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলী

দেবাশীষ বিশ্বাসের পরিচালিত‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবিও উপহার দিয়েছেন ঢালিউডে এই অভিনেত্রী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

ছবি প্রসঙ্গে দেবাশীষ বলেন, আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।

বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা। ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App