×

বিনোদন

বিয়ে করলেন সালমান মুক্তাদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০১:৪২ পিএম

বিয়ে করলেন সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন সালমান মুক্তাদির

নিজের ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনায় থেকেছেন দেশের ইউটিউব তারকা সালমান মুক্তাদির। বিভিন্ন সময় বিভিন্ন তরুণীর সঙ্গে তার নাম জুড়ে এসেছে। কখনো আবার কেউ কেউ প্লে-বয় হিসেবেও অভিযুক্ত করেছেন তাকে। তবে এসবকে কখনো পাত্তা দেননি সালমান।

বরাবরই নিজের মতো জীবন উপভোগ করেছেন সালমান। ব্যক্তিজীবন নিয়ে সব সময় সোজাসাপটা কথা বলেন। তবে এবার অতীতের সব বিতর্ক থেকে যেন মুক্তি নিলেন। গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সঙ্গে বিয়ের তারিখ উল্লেখ করেছেন তিনি।

সালমান বিয়ের কথা উল্লেখ করলেও স্ত্রীর পরিচয় জানাননি। তবে তার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাইতো মন্তব্যের ঘরে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে।

উল্লেখ্য, ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দীহান অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App